Sitemap
kherorkhata

kherorkhata

খেরোর খাতা

Note from the editor

কেন এই ব্লগ? ফোনে বা ডেস্কটপে বাংলা লেখার ব্যাপারটা যখন অনেক সহজ হয়ে গেল, তখন মাঝে মধ্যেই নিছক মজার জন্য কিছু একটা লিখে ফেলার চেষ্টা করতাম। আত্মীয় স্বজন বা সুহৃদবর্গ সেই অকিঞ্চিৎকর লেখা পড়ে কখনো সখনো মতামত জানাতেন, লেখার মান যাই হোক না কেন, উৎসাহিতও করতেন। এরকম করে কয়েক বছরে বেশ‌ ক'টা 'লেখা', লেখা হয়ে গেল।লেখা' গুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল তাই সব এক জায়গায় জড়ো করে তাদের ঠাঁই হলো এই ব্লগে। স্বভাবগত আলস্য আর ধীরগতির চলনে, একটা লেখার ভাবনা ব্লগ পোষ্টে রূপান্তরিত হতে বহু সময় লেগে যায়, লেখার ধারাবাহিকতাও হয় অনিয়মিত। পাঠক যদি পড়েন তাহলে ভালোবেসেই পড়বেন, এই আশাতেই ব্লগখানি চালু থাকবে। কোন সযত্ন প্রচারণা ব্যতিরেকে, ভাবনা চিন্তা, অভিজ্ঞতা, যদি এই ব্লগ মাধ্যমের সূত্রে ভাগ করে নিতে পারি, সে সূত্রে যদি পূর্ব পরিচিত, স্বল্প পরিচিত অথবা অপরিচিত মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপিত হয়, তথ্য ও ভাবের আদান-প্রদান হয়, তা হবে চমৎকার এক উপরি পাওনা। ও হ্যাঁ, ব্লগের নামটা শ্রীমতী লীলা মজুমদারের লেখা ব‌ই, যেটা আমার সর্বাধিক প্রিয় ব‌ইগুলোর মধ্যে একটি, তার নামানুসারেই করা। এ ভাবেই প্রিয় লেখিকাকে অক্ষমের শ্রদ্ধা জানানো আর কি।সকলে ভালো থাকবেন।- ক

Editors

K

9 followers

Archives